শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন পানি সংকটে সাতছড়ির বন্যপ্রাণী, জলাধার পুনঃখননের তাগিদ

বাহুবলে স্বাধীনতা দিবসে শিক্ষার্থীদের উপর হামলা, ২০ শিক্ষার্থী আহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছে উপজেলার শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল ও দি হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এ হামলায় ওই দুই বিদ্যালয়ের অন্ততঃ ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলার সাথে জড়িত থাকার ঘটনায় দীননাথ সরকারী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতে নাতে আটক করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন।

জানা যায়, আজ মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রন করে উপজেলা প্রশাসন। সেই আমন্ত্রণে মিরপুর থেকে উপজেলার শীর্ষ দুটি শিক্ষা প্রতিষ্ঠানও অংশ গ্রহন করে। ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সব সময়ই সব ক্যাটাগরীতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে।
আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়। এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাই স্কুলের এক শিক্ষার্থীর সাথে কথাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। পরে অনুষ্ঠনের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা আনন্দ হুল্লাস করে ফেরার সময় দীননাথ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ হামলায় দুই প্রতিষ্ঠানে অন্ততঃ ২০ জন শিক্ষার্থী আহত হয়। এসময় শিক্ষার্থীদের বহনকারী দুটি বাসেও হামলা চালিয়ে ভাংচুর করে দীননাথ হাই স্কুলের শিক্ষার্থীরা।

আহতদেরকে উদ্ধার করে বাহুবলেউপজেলা স্বস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

এঘটনায় মিরপুর এলাকার অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন বলেন, অনুষ্ঠান শেষে যাওয়ার সময় কথা কাটাকাটি নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কয়েক ছাত্র আহত হয়েছে এবং তাদেরকে দেখে আসছি ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। খুব শীঘ্রই দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে আমরা বসব। বর্তমানে পরিস্থিতি স্বাভাবকি রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com