রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

একা হাঁটতে পারছেন না খালেদা জিয়া

তরফ নিউজ ডেস্ক : একা হাঁটতে পারছেন না খালেদা জিয়া। অন্যের সাহায্য নিয়ে তাকে হাঁটতে হচ্ছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল  ডা. এ কে মাহবুবুল হক।

সোমবার (০১ এপ্রিল) চিকিৎসার জন্য কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিএসএমএমইউ-তে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পরিচালক বলেন, দুপুর পৌনে ১টার দিকে চিকিৎসার জন্য খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। হাসপাতালের ৬২১ নম্বর কেবিনে ভর্তি আছেন তিনি। ওনার সঙ্গে আসা কারারক্ষীরা ৬২২ নম্বর কেবিনে অবস্থান করছেন। ওনার পায়ের প্রতিটি জয়েন্টে ব্যথা রয়েছে। তবে বিশেষ করে ডায়াবেটিসের মাত্রা বেশি রয়েছে। এখন তার ঘুম খুব কম হচ্ছে, যে কারণে জটিলতা বাড়ছে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পাঁচ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জিলান মিয়া। এছাড়া অন্যদের মধ্যে রয়েছেন হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. তানজিলা পারভিন, হেমাটোলজি বিভাগের চিকিৎসক ডা. চৌধুরী ইকবাল এবং হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক।

খালেদা জিয়ার পছন্দ অনুযায়ী মেডিকেল বোর্ডের সঙ্গে থাকবেন তার ব্যক্তিগত চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের ডা. শামীম আহমেদ ও ডা. মামুন বলেও জানান তিনি।

এই মেডিকেল বোর্ডের প্রতি ওনার আস্থা রয়েছে উল্লেখ করে হাসপাতালের পরিচালক আরো বলেন, বোর্ডের প্রতি ওনার আস্থা রয়েছে। বোর্ডের চিকিৎসকরা আজ ওনাকে দেখেছেন ও ওষুধ দিয়েছেন। অর্থাৎ ওনার চিকিৎসা শুরু হয়েছে। তবে কোনো পরীক্ষা-নিরীক্ষা এখন করা হচ্ছে না। কারণ কিছুদিন আগে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এখন আর প্রয়োজন নেই। প্রতিদিন বোর্ডের চিকিৎসকরা নিয়মানুসারে তাকে পর্যবেক্ষণ করবেন। আর আজকে উনি বসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। তুলনামূলকভাবে তিনি আগের তুলনায় এখন ভালো আছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. এ কে মাহবুবুল হক বলেন, এমন কোনো জটিল সমস্যা খালেদা জিয়ার নেই যে তাকে দেশের বাইরে নিতে হবে। অর্থাৎ তার পুরো চিকিৎসা এই হাসপাতালেই সম্ভব। আর উনি নিজে সম্মত হয়ে এ হাসপাতালে এসেছেন। জোর করে আনা হয়নি।

তথ্য সূত্র : বাংলানিউজ২৪

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com