বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

মোকাব্বির বেইমান- লুনা

নিজস্ব প্রতিবেদক : দল ও জোটের আপত্তি সত্ত্বে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ায় সিলেট-২ আসনের সাংসদ মোকাব্বির খানের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনা। গণফোরাম থেকে নির্বাচিত এই সাংসদকে বেইমান বলেও অভিহিত করেছেন লুনা।

তাহসীনা রুশদীর লুনা বলেন, ‘মোকাব্বির বেইমান। তাকে কেউ চিনত না। তার কোনো ভোট নেই। সে আমার বাসায় এসে, আমার কাছে বলেছিল সে ইমানদার।’

লুনা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মোকাব্বিরের মিটিংয়ে ১০ জন লোকও হতো না। আমাদের সমর্থন নিয়েই সে এমপি হয়েছে। তার যোগ্যতা থাকলে সে যেন আবার প্রার্থী হয়।’

তাহসীনা রুশদীর লুনা সিলেট-২ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন। আইনি জটিলতায় তার মনোনয়ন বাতিল হলে মোকাব্বির খানকে সমর্থন দেয় ঐক্যফ্রন্ট। স্থানীয় বিএনপির সাংগঠনিক অবস্থান আর নিখোঁজ ইলিয়াস আলীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টির প্রার্থীকে পরাজিত করে বড় জয় পান উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করা মোকাব্বির খান। পরে দীর্ঘ নাটকীয়তা শেষে মঙ্গলবার দুপুরে শপথ নেন তিনি।

এদিকে সিলেট-২ আসনের সংসদ সদস্য, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের (৩১ মার্চ অনুষ্ঠিত) জনসভায় যোগ দেয়ায় সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলা বিএনপির ৯ নেতাকে শোকজ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com