রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

‘গেট আউট’

তরফ নিউজ ডেস্ক : একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে সদ্য শপথ গ্রহণকারী গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানকে গেট আউট বলে নিজের চেম্বার থেকে বের করে দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। দলটির প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,  বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে তিনি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে যান।

এসময় ড. কামাল হোসেনের চেম্বারের উপস্থিত ছিলেন- দলের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। মোকাব্বির খানকে চেম্বারে দেখে ড. কামাল চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে মোকাব্বির খানের উদ্দেশ্যে বলেন, গেট আউট। তুমি আমার নামে বদনাম করে বেড়াচ্ছো। আমি নাকি তোমাকে সংসদে শপথ নেয়ার অনুমতি দিয়েছি। আমি তোমার জন্য বেঈমান হতে পারব না। পরে মোকাব্বির খান চেম্বার ত্যাগ করতে বাধ্য হন।।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com