রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জে আলোচিত নীলু সুত্রধর হত্যাকা্ন্ডের ঘটনায় রঞ্জিত গ্রেফতার

মোঃ সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পল্লীতে নীলু সূত্রধর নামের বৃদ্ধাকে ঘরে প্রবেশ করে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় ঘাতক রঞ্জিত সুত্রধর নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার গভীর রাতে কিশোরগঞ্জ জেলার ভৈরবের ঘুমড়াকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে ঘরে প্রবেশ করে কুপিয়ে হত্যা করে গ্রেফতারকৃত রঞ্জিত। এ সময় গুরুতর আহত হন নীলুর মেয়ে শিল্পি সূত্রধর (৩০)। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার পরপরই পালিয়ে যায় হত্যাকারী। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইনাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ সামশউদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নিহত নীলু সূত্রধর ওই গ্রামের মৃত চানমনি সূত্রধরের স্ত্রী এবং গ্রেফতারকৃত রঞ্জিত ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভুমিহীন পাড়া) এলাকার অভিনাস সুত্রধরের পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জিত হত্যাকান্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com