বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে মাকে মারধোর করায় ছেলের কারাদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে গর্ভধারিণী মাকে মারধোর করার দায়ে আব্দুল আলী (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান খান এ দণ্ডাদেশ দেন।

মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, উপজেলার বেঙ্গাডোবা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আব্দুল আলী প্রায়ই নেশার টাকার জন্য তার নিজের মাসহ পরিবারের সদস্যদের মারধোর করত। স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com