সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে নুসরাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নবীগঞ্জ প্রতিনিধি : ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা এবং নারী নিপীড়ন ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে নবীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টায় নবীগঞ্জ জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের ৯৫’ ব্যাচ এর আয়োজনে শহরের হীরামিয়া গার্লস হাইস্কুলের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, হিরামিয়া গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সংগঠনের প্রতিষ্টাতা সদস্য প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া, সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, সাংবাদিক আলমগীর মিয়া, ৯৫’ ব্যাচ এর সদস্য আশফাক উজ্জামান চৌধুরী, এলেমান আহমেদ চৌধুরী, শিক্ষক কমলাকান্ত আচার্য্য, অজয় ধর, ফয়জুন আক্তার মনি, রিলেশন টু পিপলের ইমদাদ শরীফ শাকিল, হাসান চৌধুরী, একমুঠো হাসি’র সংগঠনের সদস্য শেখ রায়হান সিদ্দীকি আসিফ, জাবেদুর রহমান প্রমুখ। মানববন্ধনে বক্তারা- মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com