রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ওই কলেজছাত্রের এক বন্ধু গুরুতর আহত হয়েছে। তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের তিমিরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত কলেজছাত্রের নাম অনিক দত্ত (২১)। সে উপজেলার মুরাদপুর গ্রামের পল্লী চিকিৎসক অলক দত্তের পুত্র। সে নবীগঞ্জ কলেজের ডিগ্রি ৩য় বর্ষে ছাত্র।

নবীগঞ্জ থানার অফিসার ইনচর্জ ইকবাল হোসেন জানান-মঙ্গলবার বিকেলে অনিক ও তার বন্ধু শুভ দাস (২০) হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসছিলো। এ সময় তিমিরপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অনিক ও তার বন্ধু শুভ গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অনিক মারা যায়।

আহত শুভ দাস একই গ্রামের সুধাংশু দাসের ছেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com