শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শপথ নিলেন বিএনপি নেতা জাহিদ

তরফ নিউজ ডেস্ক : একাদশ সংসদে ঠাকুরগাঁও-৩ আসন থেকে নির্বাচিত বিএনপি প্রার্থী জাহিদুর রহমান জাহিদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। আজ দেুপুর ১২ টার দিকে সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে তিনি শপথ গ্রহণ করেন। এর আগে স্পিকারের পিএস কামাল বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, বিএনপি নেতা জাহিদ-এর শপথ গ্রহণ উপলক্ষ্যে সকাল থেকেই প্রস্তুতি শুরু হয়। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিতে আজ সকালেই সংসদ ভবনে যান বিএনপির বিজয়ী এই বিএনপি নেতা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মাত্র ৬ প্রার্থী বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। কারচুপির এই নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি।

এখনও সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। দলীয় সেই সিদ্ধান্ত অমান্য করেই সংসদ সদস্য হিসেবে আজ শপথ নিলেন জাহিদুর রহমান জাহিদ।

উল্লেখ্য, গত ৩০ শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ-রাণীশংকৈল) থেকে পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে ৮৮ হাজার ৫১০ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক মটরগাড়ী মার্কায় পান ৮৪ হাজার ৩৯৫ ভোট। এ আসনে মহাজোটের প্রার্থী ইয়াসিন আলী নৌকা প্রতীকে ৩৮ হাজার ৬২ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com