রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, আটক ১

লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : লাখাইয়ে ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযেোাগ ওঠেছে। মুমূর্ষ অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। সে উপজেলার একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্রী।

লাখাই থানার অফিসার ইনজার্চ এমরান হোসেন জানান, ওই স্কুল ছাত্রী সন্ধ্যার পর কাজের জন্য তাদের খলায় যায়। এসময় একই গ্রামের জহুর আলী নামে এক ব্যক্তি তাকে একা পেয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর শোর-চিৎকার শুণে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

ওসি আরো জানান, ভোর রাতে অভিযান চালিয়ে সদর উপজেলার রিচি গ্রাম থেকে অভিযুক্ত জহুর আলীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় অভিযুক্ত জহুর আলীর আদালতে ১৬৪ দ্বারা জবানবন্দি নেয়া হবে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান জানান, হাসপাতালে ভিকটিমকে ভর্তি করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষা করার পর বুঝা যাবে সে আসলে ধর্ষণের শিকার হয়েছে কি না। তার চিকিৎসা চলছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com