সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইয়ের নতুন সভাপতি

তরফ নিউজ ডেস্ক : ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন শেখ ফজলে ফাহিম, যিনি বিদায়ী কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

তার সঙ্গে মুনতাকিম আশরাফ হয়েছেন জ্যেষ্ঠ সহসভাপতি, যিনি সহসভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

এফবিসিসিআই’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ সোমবার মতিঝিলে ফেডারেশন ভবনে ২০১৯-২১ মেয়াদের নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের পরিচালক পদে নির্বাচিত ৭১ জনের নিরঙ্কুশ সমর্থনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শেখ ফজলে ফাহিম। এই দায়িত্বে তিনি সফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

এফবিসিসিআইয়ের ২২তম সভাপতি ফজলে ফাহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে। বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্বাহী কমিটিরও সদস্য তিনি।

মাল্টিডিসিপ্লিন প্রজেক্ট ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট কোম্পানি অবসিডিয়ান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ইউরো পেট্রো প্রডাক্ট লিমিটেডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।

জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে আসা মুনতাকিম আশরাফ বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি। তার বাবা সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এই নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন।

এফবিসিসিআইয়ের সহ সভাপতির পদ দুটি থেকে বাড়িয়ে এবার সাতটি করা হয়েছে। জ্যেষ্ঠ সহসভাপতির সঙ্গে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জনকে সহসভাপতি পদে নির্বাচিত করা হয়েছে।

চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু ও দিলিপ কুমার আগারওয়াল। আর অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ।

ফেডারেশনের চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি, জ্যোষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিরা এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বধীন প্যানেল ‘সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নিরঙ্কুশ সমর্থন জানান। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি এবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com