রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

ধর্ষিতাকে নিয়ে বাজে মন্তব্য, প্রতিবাদ করায় চাচাকে হত্যা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ধর্ষিত ছাত্রীকে নিয়ে বাবার সামনে বাজে মন্তব্যে করে উপজেলার ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল গ্রামের চেরাগ আলীর ছেলে আহাদ মিয়া। এ সময় মেয়ের বাবা ও চাচা সিরাজ মিয়া প্রতিবাদ করলে আহাদ তাদের ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে সিরাজ মিয়া নিহত হন।

বুধবার (১ মে) রাত ৯টায় শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়ের বাবা রহমান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, ধর্ষিত স্কুল ছাত্রীর মেয়ের বাবা ও চাচাকে দেখে নানা অশ্লীল ভাষা ব্যবহার করে আহাদ। এ সময় তারা প্রতিবাদ করলে আহাদ তাদের ছুরিকাঘাত করে। একে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে মেয়েটির চাচা সিরাজ মিয়ার মৃত্যু হয়। আর মেয়েটির বাবাকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

পরে সেখান থেকে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আহাদ ধর্ষণের ঘটনায় আটক যুবকের কোন আত্মীয় নয়। কেন সে এরকম কাজ করলো, তা এখনই বলা যাচ্ছে না। কারণ ঘটনার পরপরই আহাদ পালিয়ে যায়। তবে তাকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চালানো হচ্ছে।

এদিকে রাত সাড়ে ১১ টার সময় মৌলভীবাজারের পুলিশ সুপার মো শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে হত্যাকারী আহাদকে ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

এর আগে ৩০ এপ্রিল মঙ্গলবার শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির এক ছাত্রী (৯) কে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় জামাল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com