সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

ঘূর্ণিঝড় ফণীর কারণে পেছালো এইচএসসি পরীক্ষা

ফাইল ছবি

তরফ নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় ফণীর কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের ৪ঠা মের পরীক্ষা পিছিয়ে দেয়া হযেছে। ওই দিনের সব পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ই মে । আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ৪ঠা মের সকালের পরীক্ষাগুলো ১৪ই মে সকালে এবং বিকালের পরীক্ষা ওই দিন বিকালে নেয়া হবে। এইচএসসিতে ৪ঠা মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকালে ছিল গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা। এছাড়া আলিমে ৪ঠা মে জীববিজ্ঞান প্রথম পত্রের (তত্ত্বীয়) সূচি নির্ধারিত ছিল। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে।

এটি শুক্রবার বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফণীর সবচেয়ে ঝুঁকিতে রয়েছে উপকূলীয় অঞ্চল। এজন্য উপকূলের ১৯ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com