রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

শ্রীমঙ্গলে মাকে বাঁশ দিয়ে পেটাল ছেলে!

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা : শ্রীমঙ্গলে ৭০ বছরের বৃদ্ধা মাকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে তারই ছেলে।

বৃহস্পতিবার (২ মে) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের গুলের গাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

শ্রীমঙ্গল থানা ওসি (তদন্ত) সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে সাড়ে ১১টায় আহতাবস্থায় শ্রীমঙ্গল থানায় অভিযোগ নিয়ে আসেন গুলের গাঁও গ্রামের আজগর আলীর স্ত্রী ৭০ বছরের বৃদ্ধা ছুকেরা খাতুন।

”তার হাতে মাথায় ও বুকে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত চিকিৎসার জন্য তাকে শ্রীমঙ্গল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সোহেল রানা।

আহত ছুকেরা বেগম জানান, তার দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে এক মেয়ে মারা গেছে। তার বাবার বাড়ি থেকে পাওয়া ১৫ শতাংশ জমি রয়েছে । এই জমি বড় ছেলে জহুর আলী (৪৫) তাকে দিয়ে দেওয়ার জন্য বহুদিন ধরে তাকে চাপ দিচ্ছে। জমি না দেয়ায় বহুবার মেরে আহত করেছে। সামাজিক লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলিনি।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে পুনরায় সে জমি তার নামে লিখে দেয়ার জন্য চাপ দেয়। এতে আমি অপারগতা প্রকাশ করলে সে একটি কাটা বাঁশ দিয়ে পিটিয়ে আমাকে আহত করে। অনেকের পরামর্শে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। হাতে ও বুকে সেলাই দেওয়া হয়েছে।

এদিকে ঘটনার পর প্রতিবেশী ব্যবসায়ী মো. মকসুদ আলী তাকে আহতাবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

তিনি জানান, তার ছেলেমেয়েরা তার ভরণপোষণ করে না। তিনি বৃদ্ধ বয়সে মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com