রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

অক্টোবরের জাতীয় সম্মেলনের পূর্বেই ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলার সম্মেলন- সিলেটে হানিফ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন- বাংলাদেশের মানুষ টানা তৃতীয়বারের মত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর তথা আওয়ামী লীগের আস্থা রেখেছে। এবার আওয়ামী লীগকে জনগণের সেই আস্থার প্রতিদান দিতে হবে।

শনিবার সকালে কাজী নজরুল অডিটোরিয়ামে আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।

তিনি বলেন- আগামী অক্টোবরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ সম্মেলনের পূর্বে সারাদেশে ওয়ার্ড, ইউনিয়ন তথা তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগকে সুসংগঠিত করার কাজ শুরু হয়েছে। তৃণমুল থেকে জেলা-উপজেলার সম্মেলনের মাধ্যমে দলকে সংগঠিত করে জাতীয় সম্মেলন আয়োজন করা হবে।

হানিফ আরো বলেন- এদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু বার বারই আওয়ামী লীগের অবদানকে পিছিয়ে রাখার চেষ্টা করেছে একটি মহল। এবার আর সেই সুযোগ নেই। এবার আওয়ামী লীগকে অতিশক্তিশালী, অপ্রতিদ্বন্দ্বি করার কাজ শুরু করেছেন শেখ হাসিনা।

সভায় সিলেট জেলা-মহানগর, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ এবং উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডগুলোর সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com