মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মালয়েশিয়ায় নিহত ২ বাংলাদেশী

তরফ আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় একটি গুদামে দুর্ঘটনায় নিহত  হয়েছেন দুই বাংলাদেশী। তবে তাদের নাম, পরিচয় জানা যায় নি। লোরোং পেরিনদুস্ট্রিয়ান বুকিত মিনইয়াক এলাকায় একটি গুদামে খেজুরভর্তি বাক্সের স্তূপ তাদের ওপর পড়ে রোববার। স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ৪০ এর কোটায় বয়সী ওই দুই বাংলাদেশী এতে আহত হন। পেনাংয়ের ফায়ার ও রেসকিউ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, তারা এ বিষয়ে কল পান স্থানীয় সময় সকাল ১১টায়। তারপর একটি ফায়ার ইঞ্জিন পাঠানো হয় পারডা ফায়ার স্টেশন থেকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বারনামা।

ওই মুখপাত্র বলেছেন, যখন আমরা ঘটনাস্থলে পৌঁছি দেখতে পাই ওই দুই শ্রমিক অচেতন হয়ে পড়ে আছেন। তাদেরকে খেজুরভর্তি বাক্সের স্তূপের নিচ থেকে টেনে বের করছেন অন্য শ্রমিকরা।

প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কাঠের বাক্স এবং খেজুর ভর্তি বাক্স তাদের ওপর পড়ায় আঘাত পেয়েছেন ওই দুই শ্রমিক। স্থানীয় পুলিশ প্রধান নিক রোজ আজান নিক আবদুল হামিদ বলেছেন, ঘটনাস্থলেই নিহত হয়েছেন ওই শ্রমিকরা। তাদের মৃতদেহ সেবেরাং জয়া হাসপাতালে নেয়া হয়েছে ময়না তদন্তের জন্য।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com