রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে এসএসসিতে পাশের হার ৫৭.৩৬%, দাখিলে ৮০.০৫%

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : সারাদেশের ন্যায় বাহুবলে এসএসসি ও দাখিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (০৬ মে) দুপুর ২টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী উপজেলায় এসএসসিতে ১০টি জিপিএ-৫সহ ৫৭.৩৬% ও দাখিল পরীক্ষায় ৮০.০৫% পরীক্ষার্থী পাশ করেছে। পাসের হারে সর্বোচ্চ ৭৫.৯৪% পেয়ে আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে সর্বোচ্চ ৫টি জিপিএ-৫ দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল উপজেলার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

সিলেট শিক্ষা বোর্ড অধিনস্থ আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট থেকে ১৩৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫সহ ১০১ জন পাশ করে। তাদের পাশের হার ৭৫.৯৪%। মিরপুর ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয় থেকে ২৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২টি জিপিএ-৫সহ ১৮৮ জন পাশ করে। তাদের পাশের হার ৬৯.১২%। দীননাথ ইনস্টিটিউশন সাতকাপন সরকারি হাই স্কুল থেকে ২৮৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করে সর্বোচ্চ ৫টি জিপিএ-৫সহ ১৯৮ জন পাশ করে। তাদের পাশের হার ৬৮.৫১%। মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ১১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৬ জন পাশ করে। তাদের পাশের হার ৬৬.০৮%। বি.সি উচ্চ বিদ্যালয় থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৩০ জন পাশ করে। তাদের পাশের হার ৬১.২২%। হাজী এ ওয়াহিদ চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে ৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫ জন পাশ করে। তাদের পাশের হার ৬০.৪৪%। ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ১১১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৬৬ জন পাশ করে। তাদের পাশের হার ৫৯.৪৬%। শাহজালাল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৪৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১টি জিপিএ-৫সহ ৭৭ জন পাশ করে। তাদের পাশের হার ৫৩.৮৫%। পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১১১ জন পাশ করে। তাদের পাশের হার ৫১.৬৩%। মানব কল্যাণ উচ্চ বিদ্যালয় থেকে ২৫৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩১ জন পাশ করে। তাদের পাশের হার ৫৭.৩৭%। ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৬ জন পাশ করে। তাদের পাশের হার ৪৬.১৫%। স্বস্তিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ জন পাশ করে। তাদের পাশের হার ৩৭.০৩%। ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় থেকে ১৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৭ জন পাশ করে। তাদের পাশের হার ৩২.৫৭%। জগতপুর উচ্চ বিদ্যালয় থেকে ৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ জন পাশ করে। তাদের পাশের হার ৩২.৩০%।

অন্যদিকে মাদ্রাসা বোর্ড অধিনস্থ হাফিজপুর মহিলা দাখিল মাদ্রাসা থেকে ৩৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৫ জন পাশ করে। তাদের পাশের হার ৯৪.৫৯%। মিরপুর দাখিল মাদ্রাসা থেকে ৪৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৯ জন পাশ করে। তাদের পাশের হার ৮৪.৭৮%। দিগাম্বর সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে ৬৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৪ জন পাশ করে। তাদের পাশের হার ৮৩.০৮%। দিমুড়া রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৯৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৭৪ জন পাশ করে। তাদের পাশের হার ৭২.৭২%। শাহজালাল (রঃ) সুন্নীয়া দাখিল মাদ্রাসা থেকে ৭৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৭ জন পাশ করে। তাদের পাশের হার ৭৫.০০% ও রাসুলপুর সুন্নিয়া দাখিল থেকে ৭৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৮ জন পাশ করে। তাদের পাশের হার ৭৪.৩৪।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থাকায় শিক্ষামন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন বোর্ড চেয়ারম্যানরা। পরে লন্ডন থেকে প্রধানমন্ত্রীর পাঠানো একটি লিখিত বক্তব্য সংবাদ সম্মেলনে পড়ে শোনান শিক্ষামন্ত্রী। মোবাইল ফোনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীও কথা বলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com