রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত বাহুবল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ নবীগঞ্জের বাঁশঝাড়ে

হবিগঞ্জে হাসপাতাল ভবন নির্মাণে দুর্নীতির তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক : ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ভবন নির্মাণ কাজের দুর্নীতির বিষয়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৭ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশন দুদক হবিগঞ্জের উপ-পরিচালক অজয় কুমার সাহার নেতৃত্বে তদন্ত কাজ শুরু করে দুদকের কর্মকর্তারা। এসময় ভবনটির চার পাশে ঘুরে দেখেন তারা। এছাড়াও ভবনের বিভিন্ন দিকে পরীক্ষা নিরীক্ষাও করেন কর্মকর্তারা।

এসময় আরো উপস্থিত ছিলেন, হবিগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব, এলজিইডির হবিগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী উবায়দুল বাশার প্রমুখ।

দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জের উপ-পরিচালক অজয় কুমার সাহা জানান, ভবনটি নির্মাণের পরপরই বিভিন্ন গণমাধ্যমে এ ভবনের নিন্মমানের কাজ হয়েছে বলে সংবাদ পরিবেশন করা হয়। এরই প্রেক্ষিতে এ ভবনের কাজে কোন প্রকার দুর্নীতি হয়েছে কি না তা জানতে তদন্ত করছে দুদক। আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com