শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

ছুরিকাঘাতে বৃদ্ধ খুন, গণপিটুনিতে ঘাতক নিহত

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদরে ছুরিকাঘাতে আকাব্বর হোসেন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে ঘাতক কসাই আলম (৩০) নিহত হয়েছেন।

বুধবার (০৮ মে) সন্ধ্যা ৭টায় সদরের জগন্নাথপুর ইউনিয়নের বালুতুপা এলাকায় ছুরিকাঘাতে আকাব্বরের মৃত্যু হয়।

আর গণপিটুনিতে আহত কসাই আলম রাত পৌনে ৯টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত দু’জনই কুমিল্লা সদরের বালুতুপা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্র জানান, ভানু নামের এক মহিলার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন আকাব্বর ও আলম। কিছুদিন আগে মাদক সেবনের কারণে আলমকে বকাবকি করেন বৃদ্ধ আকাব্বর। সেই ঘটনার পর আকাব্বরের সঙ্গে আলমের সর্ম্পকের অবনতি হয়। বুধবার সন্ধ্যায় ইফতারের পর একটি জানাজায় অংশ নেওয়া শেষে বাড়িতে ফেরার পথে বৃদ্ধ আকাব্বরকে প্রথমে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করা হয়। পরে গলায় ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করেন কসাই আলম।

বৃদ্ধ আকাব্বরকে খুন করে পালিয়ে যাওয়ার সময় কসাই আলমকে স্থানীয়রা গণপিটুনি দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন জানান, মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে বিস্তারিত জানানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com