বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

রাজধানীতে মিটু আন্দোলনের সমর্থনে রবিবার মানববন্ধন

সাহিদা সাম্য লীনা, ফেনী থেকে : রাজধানীতে রোববার (১৮ নভেম্বর) মিটু আন্দোলনের সমর্থনে এবং সকল প্রকার যৌন হয়রানীর বিরুদ্ধে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের উদ্যাগে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে শনিবার (১৭ নভেম্বর) কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিকবৃন্দ ছাড়াও এ মানববন্ধনে মানবাধিকার কর্মী সুলতানা কামাল, খুশী কবীরসহ অন্যান্য মানবাধিকার কর্মীও অংশ নিবেন।
সকল শ্রেণি পেশার মানুষকে মিটু আন্দোলনের সমর্থনে এবং সকল প্রকার যৌন হয়রানীর বিরুদ্ধে সংহতি প্রকাশ করতে এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে মিটু সলিডারিটি ব্যানারে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে যৌন নিপীড়ন বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com