রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

গাজীপুরে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

তরফ নিউজ ডেস্ক : গাজীপুর নগরীতে রান্নাঘরে সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের আগুনে স্বামী-স্ত্রীসহ এক পরিবারের চারজন নিহত হয়েছেন।

ইসলামপুর এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পারিচালক মো. আক্তারুজ্জামান জানিয়েছেন।

নিহতরা হলেন শাহ আলম (৩৮), তার স্ত্রী মনিরা বেগম (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।

তাদের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। নিহত দম্পতি স্থানীয় রেনেসা এপারেলস নামের পোশাক কারখনায় যথাক্রমে কোয়ালিটি ইন্সপেক্টর ও অপারেটর ছিলেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, ইসলাম মাহমুদের ভাড়া বাড়িতে তাদের বসতঘরে গ্যাস সিলিন্ডারে রান্না করছিলেন মনিরা।

“রাত সাড়ে ৯টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে প্রচণ্ড বেগে গ্যাস বের হয়ে আগুন ধরে যায়।”

আক্তারুজ্জামান বলেন, মুহূর্তে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান।

আগুনে টিনশেড ঘর ও ঘরের সব মালামাল পুড়ে গেছে। ঘরে থাকা শিশু ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে এবং বাকিরা শ্বাসরুদ্ধ হয়ে মারা যান বলে জানান এই ফায়ার কর্মকর্তা।

আগুন ওই ঘরের বাইরে ছড়াতে না পারায় আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com