রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

শেখ শাম্মী সকালের কবিতা “মধ্যবিত্ত”

আমার ভালোবাসতে নেই,
কাউকে নিয়ে স্বপ্ন দেখতে নেই,
কারো হাত ধরতে নেই,
রিক্সা করে ঘুরতে নেই,
কারণ আমি মধ্যবিত্ত। ।

কারো সাথে হাসতে নেই,
যখন তখন গান গাইতে নেই,
কাউকে ভালোবাসতে নেই,
কখনও চোখ রাঙ্গাতে নেই,
কারণ আমি মধ্যবিত্ত। ।

জনসম্মুখে জোরে কথা বলতে নেই,
আমার মতামতের দাম নেই,
বড় বাড়িতে যেতে নেই,
ভদ্র সমাজে ঘেঁষতে নেই,
কারণ আমি মধ্যবিত্ত। ।

ছোট জাতে মিশতে নেই,
বড় জাতে ঠাঁই নেই,
ভালো কোন গুণ নেই,
দোষের কোন শেষ নেই,
কারণ আমি মধ্যবিত্ত। ।

দামী জামা পরতে নেই,
ধনীর দুলাল দেখতে নেই,
স্বাধীনতার অধিকার নেই,
জোরে শ্বাস নিতে নেই,
কারণ আমি মধ্যবিত্ত। ।

যা ইচ্ছে তা লিখতে নেই,
সত্য বলার অধিকার নেই,
জীবনের কোন মূল্য নেই,
বাঁচার সুষ্ঠু শৃঙ্খলা নেই,
কারণ আমি মধ্যবিত্ত। ।

আমি পানকৌড়ির মতো
ভাসতে ভাসতে এসেছি,
স্রোতের জোয়ারে আবারও ভেসে যাবো,
এই পৃথিবীতে আমার কোন স্থান নেই,
কারণ আমি মধ্যবিত্ত।

শেখ শাম্মী সকাল, লেখক, কবি সাহিত্যিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com