শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

মাধবপুরে সোনাই নদীতে ভাঙ্গন, ২০ গ্রাম প্লাবিত

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ৩টি ভাঙ্গন দিয়ে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে।

শনিবার (১ জুন) ভোর রাতে এই ঘটনা ঘটে। শুক্রবার রাত থেকেই ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির স্রোতে মাধবপুর উপজেলার আলাবক্স ও কমলানগর গ্রামের নিকট সোনাই নদীর ৩টি স্থানে ভাঙ্গন দেখা দেয়। এতে মুহূর্তের মধ্যেই আশপাশের কমলাপুর, হরিণখোলা, সিদ্ধরপুর, চৈতন্যপুর, কালিকাপুর, জয়নগর, দেবপুর, নুরুল্লাপুর, মনোহরপুর, সাতপাড়িয়া সহ প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ২ শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে, ৫শ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। প্রায় অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাধবপুর মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক হঠাৎ সোনাই নদী ভাঙ্গনে প্রায় ২ শতাধিক পুকুরের কোটি টাকার মাছ ভেসে গেছে।

মাধবপুর দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মাসুদুল ইসলাম জানান, মাঠ পর্যায়ে ক্ষয়ক্ষতির নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সাহায্য দেওয়া হবে।

মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে মাধবপুর সোনাই নদীর ভাঙ্গনে এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com