রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত : ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে লোকাল ট্রেন ‘কুশিয়ারা এক্সপ্রেস’ এর ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হয়ে ৬ ঘন্টা যাবত সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা দুর্ভোগে পড়েন।

রবিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট রেলসড়কের উপজেলার রশিদপুর রেলষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে প্রায় ছয় ঘণ্টা পর বিকেল সোয়া ৩ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

জানা যায়, রবিবার সকালে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী লোকাল ট্রেন কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনট রশিদপুর স্টেশন অতিক্রম করে আউটারে হঠাৎ ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে কুলাউড়া স্টেশনে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ও শায়েস্তাগঞ্জ জংশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘জালালাবাদ এক্সপ্রেস’ এবং ঢাকা থেকে সিলেটগামী ‘পারাবত এক্সপ্রেস’ আটকা পড়ে ছিল। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করলে প্রায় ছয় ঘণ্টা পর বিকেল সোয়া ৩ টার দিকে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি স্টেশন মাষ্টার গৌর প্রসাদ দাস পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com