রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বুধবারই ঈদ, দ্বিতীয় বৈঠকে ঘোষণা

তরফ নিউজ ডেস্ক : আগামী বৃহস্পতিবার (৬ জুন) নয়, আগামীকাল বুধবার (৫ জুন) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার (৪ জুন) রাতে জাতীয় চাঁদ দেখা কমিটির দ্বিতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বেশকিছু বাসিন্দা চাঁদ দেখতে পেয়েছেন। তারা এ বিষয়টি নিজেদের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে অবহিত করেন। পরে ইউএনও বিষয়টি অবহিত করেন জেলা প্রশাসককে। তিনি চাঁদ দেখা কমিটিকে অবহিত করলে চাঁদ দেখা কমিটি ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেয়।

পরে তথ্য যাচাই-বাছাই করে চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেয়, বুধবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার মধ্য দিয়ে এ বছরের মতো শেষ হলো একমাসের সিয়াম সাধনা। আর এই সিয়াম সাধনার উপহার হিসেবেই মুসলিম সম্প্রদায়ের ঘরে ঘরে আনন্দের ঝরনাধারা নিয়ে হাজির হলো ঈদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com