রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

রবিবার নবীগঞ্জে আসছেন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী

নবীগঞ্জ (প্রতিনিধি) সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি রবিবার সকাল ১১ টায় নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদি গ্রামে আসছেন।

তিনি দাইমুদ্দিন এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নবীগঞ্জে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নবীগঞ্জ নতুন বাজার থেকে বদরদি পর্যন্ত গেইট ও ফেস্টুনে ছেয়ে গেছে।

শনিবার বিকালে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, দাইমুদ্দিন এতিমখানা ও বদরদি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ-সভাপতি যুক্তরাজ্য লেবার পার্টি নেতা ফয়ছল হোসেন চৌধুরী এমবিই, বাউসা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক দাইমুদ্দিন এতিমখানা ও বদরদি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলহাজ্ব জুনেদ হোসেন চৌধুরী, গ্রামের বিশিষ্ঠ মুরুব্বীয়ান ও বদরদি সম্মিলিত যুব সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন।

প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com