রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

ফেনী সংবাদদাতা : ফেনীতে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকসার সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছে। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের রেস্টহাউজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

লেমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ উদ্দিন নাসিম জানান, ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের গণি সওদাগর বাড়ির লিয়াকত আলীর স্ত্রী বিবি জোহরা মুন্নি (৩৬), তার মেয়ে ফারিয়া আক্তারসহ (১৬) পরিবারের সদস্যরা সিএনজি চালিত অটোরিকসাযোগে তেরবাড়িয়া গ্রামের বাবার বাড়িতে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোরিকসাটি মহাসড়কের লেমুয়া রেস্টহাউজের সামনে এসে পৌঁছলে ঢাকা থেকে চট্টগ্রামগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে অটোরিকসাটি দুমড়ে মুচড়ে যায়। এতে চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক বিবি জোহরা মুন্নিকে ও তার মেয়ে ফারিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুত্বর আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক আবদুল আউয়াল জানান, দুর্ঘটনার মা ও মেয়ে নিহত হয়েছে। বাস চালাক পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com