মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে বাসচাপায় স্কুলছাত্র নিহত

হবিগঞ্জ সংবাদদাতা : হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ‘হবিগঞ্জ বিরতিহীন’ বাস চাপায় সৌরভ মিয়া (১২) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ হবিগঞ্জ পৌরসভার মোহনপুর এলাকার মো. ফজলু মিয়ার ছেলে। সে শহরের টাউন মডেল স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সৌরভ বাইসাইকেল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার এসআই সাহিদ মিয়া জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com