রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

রিমুর ‘কোনো এক বিকালে হলুদ শাড়ি’

তরফ বিনোদন ডেস্ক : অভিনেত্রী রিমুর জন্মদিন আজ। তবে এ দিনে নিজের মতো করে সময় কাটানোর কোনো পরিকল্পনা না করে তিনি আগামী ঈদের জন্য একটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। সাগর জাহানের নির্দেশনায় নাটকটির নাম ‘কোনো এক বিকালে হলুদ শাড়ি’। এদিকে রিমু বর্তমানে বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সেসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শামীম জামানের ‘চাটাম ঘর’, আহসানুল হাসানের ‘তুমি আছো তাই’, শাহীন সরকারের ‘দুলাভাই জিন্দাবাদ’, আকাশ-রতনের ‘আক্কেলগঞ্জ প্রাইভেট লিমিটেড’ ও গোলাম মুক্তাদিরের ‘বাবা থাকে বাসায়- সিজন টু’। গেল ঈদে সাগর জাহানের নির্দেশনায় নির্মিত আরটিভিতে ‘তাল মিছরি  না হাওয়াই মিঠাই’ ও একই পরিচালকের এনটিভিতে ‘সৌদি গোলাপ’ শীর্ষক সাত পর্বের ধারাবাহিক নাটকে রিমুর অভিনয় প্রশংসিত হয়েছে।

এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত অরুন চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমাটি। এছাড়াও তিনি সানী সানোয়ার ও ফয়সাল আহমেদের ‘মিশন এক্সট্রিম’ সিনেমাতেও অভিনয় করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com