শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

পেরুকে গুঁড়িয়ে গ্রুপের সেরা ব্রাজিল

তরফ স্পোর্টস ডেস্ক : প্রথম দুই ম্যাচে জ্বলে উঠতে না পারা ব্রাজিল দল গ্রুপের শেষ রাউন্ডে মেলে ধরলো নিজেদের। পেরুকে গোল বন্যায় ভাসিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে উঠেছে তিতের দল।

সাও পাওলোয় শনিবার স্থানীয় সময় বিকালে ম্যাচটি ৫-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা।

আগের দিন দলের খেলার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রাজিল কোচ। ম্যাচের শুরুতে অবশ্য তার প্রতিফলন ছিল না। তবে এলোমেলো ফুটবলের মাঝেই দ্বাদশ মিনিটে এগিয়ে যায় তারা।

মার্কিনিয়োসের কর্নারে সতীর্থের হেডে গোলমুখে বল পেয়ে হেড করেন কাসেমিরো। বল পোস্টে বাধা পেলে ফিরতি হেডে গোলটি করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল।

সাত মিনিট পর গোলরক্ষকের হাস্যকর ভুলে দ্বিতীয় গোল হজম করে পেরু। বল ধরেই শট নেন পেদ্রো গালেসে, সামনেই থাকা ফিরমিনো পা বাড়িয়ে দিলে তার পায়ে বল লেগে গোলরক্ষকের উপর দিয়ে গিয়ে পোস্টে লাগে। ফিরতি বল ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড।

দুই গোলে এগিয়ে গিয়ে আক্রমণ বাড়ানো ব্রাজিল ৩২তম মিনিটে পায় তৃতীয় গোলের দেখা। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করা ফিলিপে কৌতিনিয়োর মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন এভেরতন।

আসরে গ্রেমিওর এই ফরোয়ার্ডের গোল হলো দুটি। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষটি করেছিলেন এভেরতন।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করা ব্রাজিল ৫৩তম মিনিটে দলীয় প্রচেষ্টায় করা গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাঝমাঠ থেকে ডান দিক দিয়ে এগিয়ে আর্থার ও ফিরমিনোর সঙ্গে বল দেওয়া নেওয়া করার ফাঁকে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজির ডিফেন্ডার আলভেস।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com