মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

প্রতিকেজি কাঁচা মরিচ মাত্র ১২ টাকা

নিজস্ব সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলায় ধান চাষের ক্ষতি কাটিয়ে উঠতে মরিচ চাষ করেও কৃষকরা লোকসানের হাত থেকে রেহায় পাচ্ছেন না। চলতি মৌসুমে বাজারে ইরি বোরো ধানের দাম কম হওয়ায় কৃষকরা লোকসানে পড়েন। সেই লোকসানকে পুষিয়ে নিতে তারা কাঁচা মরিচ চাষে ঝুঁকে পড়েন। কিন্তু বর্তমান বাজারে মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি হওয়ায় ধানের লোকসান পুষিয়ে নেওয়াতো দূরের কথা, মরিচ চাষের খরচই তুলতে পারছেন না তারা।

আদমদীঘি উপজেলার কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, তেতুলিয়া, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন এলাকায় ১৮৮ বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। এখানকার মরিচ ঢাকা, চট্রগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

আমইল গ্রামের মরিচ চাষি জাহাঙ্গীর আলম জানান, বাজারে ধানের কম দাম পাওয়ায় সেই লোকসান পুষিয়ে নিতে এবার বেশি পরিমাণ জমিতে মরিচ চাষ করেছিলেন। এক বিঘা জমিতে মরিচ চাষে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়। কিন্তু মাত্র ১২ টাকা কেজিতে মরিচ বিক্রি করে উৎপাদন খরচ তোলা সম্ভব হচ্ছে না।

সালগ্রামের মরিচ চাষি হামিদুল ইসলামও মরিচের দাম কম পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন।

কাঁচা মরিচের পাইকারি ব্যবসায়ি সোহেল ও ফারুক হোসেন জানান, আদমদীঘি থেকে দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় আড়াই হাজার মন কাঁচা মরিচ সরবরাহ করা হয়। বাজারে কাঁচা মরিচের অধিক সরবরাহ ও পাইকার কম থাকায় মূল্য কমে গেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মিঠুন চন্দ্র অধিকারি বলেন, এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তাই বাজারে সরবরাহ বেশি ও ক্রেতা কম থাকায় কাঁচা মরিচের দাম কিছুটা কমে গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com