মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিষ্টি আলু চাষে হাসি ফুটেছে কৃষক সেলিম মিয়ার মুখে জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী অমর একুশে বইমেলায় লিমনের দু’টি নতুন গল্পগ্রন্থ প্রকাশ প্রশাসনের সভায় এমপি’র স্ত্রী, ইউএনও ও এসি ল্যান্ডকে বদলি ভিসার মেয়াদ এক মাস বাড়ালো কাতার বাহুবল প্রেসক্লাবের সঙ্গে রেজা পত্নী সিমি কিবরিয়ার মতবিনিময় বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড

রিফাত হত্যাকাণ্ডে কী ব্যবস্থা, দুপুরের মধ্যে জানতে চায় হাই কোর্ট

তরফ নিউজ ডেস্ক : বরগুনায় প্রকাশ্য দিবালোকে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুপুর ২টার মধ্যে জানতে চেয়েছে হাই কোর্ট।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এ হত্যার ঘটনায় প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদন আদালতের নজরে আনেন।

এরপর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাসারকে বরগুনার ডিসি ও এসপির সঙ্গে যোগাযোগ করে এঘটনায় এখন পর্যন্ত কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দুপুর ২টার মধ্যেই জানাতে নির্দেশ দেয়।

এসময় আদালত বলে, “দেশের পরিস্থিতি কোথায় গেছে! অনেকে দাঁডিয়ে দেখলেন। কেউ প্রতিবাদ করলেন না। সমাজ কোথায় যাচ্ছে? আমারা সবাই মর্মাহত।”

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com