বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

সিলেটে পাথর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

তরফ নিউজ ডেস্ক : নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেও রক্ষা পাননি সিলেটের কোম্পানীগঞ্জের শুকুর আলী (৩৫) নামে এক পাথর ব্যবসায়ী। পূর্ব বিরোধের জের ধরে কুপিয়ে হত্যা করা হয় তাকে।

বুধবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কোম্পানীগঞ্জের পাড়ুয়া তিনতলা বিল্ডিং নামক এলাকায় প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, পাথর ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় যুবলীগ নেতা শামীমের সঙ্গে বিরোধ ছিল তার। ঘটনার সময় কোয়ারি এলাকায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শুকুর। এ সময় শামীমের ভাতিজা কেফায়েতের নেতৃত্বে জামাল, হবিব, রাসেলসহ অন্তত ১৫ থেকে ২০ জন লোক তাকে ছুরিকাঘাত এবং বল্লম দিয়ে খুঁচিয়ে গুরুতর আহত করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, শামীমের হুমকিতে প্রাণনাশের আশঙ্কায় কিছুদিন আগে সাধারণ ডায়েরি করেছিলেন শুকুর। সেই আশঙ্কাই তার জন্য আজ কাল হলো।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শুকুর ডাকাত ছিলেন। একসময় তা ছেড়ে পাথর ব্যবসায় মনোযোগ দিয়েছিলেন তিনি। এ নিয়ে বিরোধের জের ধরে তাকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com