বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বর্তমান বাংলা’র চুনারঘাট প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আসাদ ঠাকুর যে যাই বলুক না কেন, ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে মাদক বিক্রেতাদের আটক বাহুবলে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, যুবকের কারাদণ্ড বাহুবলে প্রকাশ্যে অবৈধ করাতকল, বন উজাড়ে নীরব প্রশাসন বাহুবলে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ পাঠদান অনুমতির সনদ পেলো করাঙ্গী ইসলামি একাডেমি এন্ড হাই স্কুল বাহুবলে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত ধর্মঘট প্রত্যাহার হলেও মিলছে না এলপিজি সিলিন্ডার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ড. রেজা কিবরিয়াকে শোকজ

সিলেটে ছাদ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি : প্রতীকী

তরফ নিউজ ডেস্ক : সিলেটে একটি ভবনের ছাদ থেকে পড়ে জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ নভেম্বর) সকালে নগরের রায়নগর মিতালী আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিল্লুর রহমান মিতালী আবাসিক এলাকার কে ভি এম নুরুল আলমের ছেলে।

নিহতের ছোট ভাই জিয়াউর রহমান জানান, তাদের ছয় ভাইয়ের মধ্যে জিল্লুর ছিলেন সবার বড়। প্রায় ২০ বছর আগে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে মানসিক ভারসাম্যহীন হয়ে দেশে আসেন। এরপর থেকে চিকিৎসা চালিয়ে আসছিলেন তারা। সকালে পরিবারের অজান্তে জিল্লুর বাড়ির ছাদে উঠে নিচে পড়ে মারা যান। পরে তাকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, ধারণা করা হচ্ছে জিল্লুর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন তার মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com