মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিদ্যালয়ে শিক্ষিকাকে হয়রানির অভিযোগ: সচেতন মহলের ক্ষোভ চুনারুঘাটে হযরত মুজিবুর রহমান (র:) হিফজ ও এতিমখানা: দুস্থ ও এতিম শিশুদের নিরাপদ ঠিকানা চুনারুঘাট সীমান্তে ভারতীয় মদ ও রসুন জব্দ বাহুবলে জনতা ব্যাংক ব্যবস্থাপকের বিদায় ও বরণ চুনারুঘাটে এলপিজি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা

ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে পিকআপের ৩ জন নিহত

তরফ নিউজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলন্ত একটি পণ্যবাহী ট্রাককে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিয়ে মাছবাহী পিকআপ ভ্যানের চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, ঢাকাগামী একটি চলন্ত ট্রাককে পেছন দিক থেকে মাছবাহী পিকআপ ভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি ওই ট্রাকের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানটির কেবিনে থাকা চালক, হেলপার ও মাছ ব্যবসায়ী নিহত হন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের সামনে বসা ছিলেন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে পাঠানো হয়েছে। তাদের নাম-পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com