রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের বাহুবলে বজ্রপাতে কিশোর নিহত

বাহুবল মডেল থানার ওসি মাসুক আলীকে বিদায় সংবর্ধনা

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সিনিয়র এএসপি পারভেজ আলম চৌধুরী

নিজস্ব সংবাদদাতা : বাহুবল মডেল থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃস্পতিবার (০৪ জুলাই) সন্ধ্যা ৭টায় বাহুবল মডেল থানার আয়োজনে থানা প্রাঙ্গণে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাব ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাহুবল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আসকার আলী, সাধারণ সম্পাদক মোঃ মুদ্দত আলী, ইউপি চেয়ারম্যান শাহ আব্দাল মিয়া, হাবিবুর রহমান টেনু, সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইয়াকুত মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ, নবীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দন্তগীর, পুটিজুরী তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোবাশ্বির হোসেন, সাব ইন্সপেক্টর জহিরুল ইসলাম, এএসআই মৃদুল দাশ, এএসআই রিয়াদ, কনস্টেবল আব্দুল­াহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিদায়ী ওসি মাসুক আলী

অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বিদায়ী বক্তব্য শুনে মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। বাহুবল উপজেলার মানুষ বন্ধুত্বপ্রিয় আখ্যায়িত করে তিনি বলেন আমি যে স্থানেই চাকুরী করি না কেন এ উপজেলার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন। সম্ভাবনাময় বাহুবল উপজেলাটি আরো অনেক দূর এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।

উলে­খ্য, গত ৩ জুলাই বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীকে হবিগঞ্জ সদর থানায় বদলী করা হয়। তিনি শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর থানায় যোগদান করবেন।

একই দিন বিকালে বাহুবল অফিসার্স ক্লাবের আয়োজনে ওসি মাসুক আলীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া দিনব্যাপি বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোকজন ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দিয়ে বিদায় জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com