রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবল মডেল থানায় নবাগত ওসির যোগদান

নিজস্ব সংবাদদাতা : বাহুবল মডেল থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ কামরুজ্জামান।  শুক্রবার (০৫ জুলাই)বিকালে বিদায়ী ওসি মোঃ মাসুক আলীর কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ওসি মোহাম্মদ কামরুজ্জামান সর্বশেষ মাধবপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) দায়িত্ব পালন করেছেন।

তিনি আদমজী হাই স্কুল থেকে এসএসসি, সরকারী সোহরাওয়ার্দী কলেজ থেকে এইচএসসি ও কবি নজরুল ইসলাম কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ২০০১ সালে তিনি সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।

তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার হোসেনদী গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

চৌকস এই পুলিশ কর্মকর্তা বাহুবল উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংবাদর্কমীসহ সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করেছেন।

নবাগত ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স ঘোষণা। তিনি হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল­্যাহ’র নেতৃত্বে বাহুবল মডেল থানা থেকে মাদক ব্যবসা, সেবন, গান-বাজনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ড উৎখাত করতে তিনি নিরলস ভাবে কাজ করে যাবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com