শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে আব্দুর রউফ মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর পুনর্নির্বাচিত মুখলিছুর রহমান চুনারুঘাটে পৌর যুবদলের বিক্ষোভ বাহুবলে দুই মসজিদে ১ লাখ টাকা অনুদান দিলেন আনোয়ার হোসাইন সালেহী ২৬ বছরেও নির্মাণ হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে পারাপার ৯ গ্রামের মানুষ মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৩ বিজিবির অভিযানে ৩০ কেজি গাঁজাসহ সাড়ে ৪৫ লাখ টাকার পণ্য জব্দ এনসিপির দুই কমিটিতে গুরুত্বপূর্ণ পদ, সম্পৃক্ততা অস্বীকার সাবেক উপজেলা চেয়ারম্যানের জগদীশপুর সড়ক উন্নয়নে ২৩ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ বিবিয়ানার লুণ্ঠিত যন্ত্রাংশ উদ্ধার, পুরস্কৃত বাহুবল থানার ওসি

বাহুবলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের মোটর সাইকেল মহড়া

থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া পুলিশের মোটর সাইকেল মহড়া

আহমদুল হক জাবের, বাহুবল (হবিগঞ্জ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাহুবল উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস দমনে বাহুবল মডেল থানা পুলিশের বিশেষ মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২১ নভেম্বর) বিকাল ৪টায় বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর নেতৃত্বে মোটর সাইকেল মহড়াটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে।

এ সময় নির্বাচনকে সামনে রেখে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবিরসহ সকল এসআই, এএসআই ও কনস্টেবলদের সমন্বয়ে মোটরসাইকেল বহরটি বিভিন্ন বাজারে বাজারে হর্ণ বাজিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনের বিষয়ে প্রচারণা চালায়।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী বলেন, এ মোটরসাইকেল মহড়ার মাধ্যমে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকলকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ সন্ত্রাস দমনে সচেতন করা হয়েছে। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে বাহুবলবাসীর সহযোগিতা কামনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com