রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

৭ দফা দাবিতে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আয়েশাবাগ চা বাগানের শ্রমিকরা পতিত জমি চাষসহ ৭ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন। শুক্রবার সকাল ৮টা থেকে আয়েশাবাগ চা বাগানের প্রায় একশ চা শ্রমিক এ কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি শুরু করায় পরিবার নিয়ে অনেকটা মানবেতর জীবন-যাপন করছেন তারা।

আয়েশাবাগ চা বাগান শ্রমিকরা জানান, অন্যান্য বাগানের মতো চা বাগানের পতিত জমি চাষ, গরু ছাগল পালন, গাছ লাগানোর অধিকার, বকেয়া বোনাস, চা বাগানে বিদ্যালয় নির্মাণ, স্বাস্থ্যসম্মত সেনিটেশন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করার দাবি ২০১৪ সাল থেকে জানিয়ে আসছিলেন তারা। কিন্তু কর্তৃপক্ষ একাধিকবার তাদের আশ্বাস দিলেও এর কোনোটিও বাস্তবায়ন করনি।

নারী শ্রমিক মনি বাউরী, ঝরণা বাউরী, সনকা কর্মকার, অঞ্জলী বুনারর্জি, অপু নায়েক প্রমুখ বলেন, আমরা অনেকদিন ধরে ব্যবস্থাপকের কাছে আমাদের এ দাবিগুলো জানিয়ে আসছি। আমরা ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদনও করেছি। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো গুরুত্ব দিচ্ছে না। এজন্য নিরুপায় হয়ে আজ আমরা সকাল ৮টা থেকে কর্মবিরতি শুরু করছি।

তারা বলেন, শুক্রবার সকাল ৭টায় বাগান কর্তৃপক্ষের সঙ্গে বাগান পঞ্চায়েতের বৈঠক হলেও এ ব্যাপারে কোনো সমাধান হয়নি। কোনো উপায় না পেয়ে আমরা আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।

এ ব্যাপারে আয়েশাবাগ চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অজিত বুনারজি বলেন, আমরা ৭ দফা দাবি পেশ করেছি। দাবি না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।

এ ব্যাপারে জানতে আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com