রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বাহুবলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু

নিজস্ব সংবাদদাতা : বাহুবলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। শনিবার (০৬ জুলাই) বেলা ১১টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা চত্বরে কিশলয় জুনিয়র হাই স্কুল মাঠে মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আউয়াল, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার মখলিছুর রহমান, যুব উন্নয়ন অফিসের জহিরুল ইসলাম, কৃষক জালাল উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম মিয়া।

মেলায় প্লাণ্ট ডক্তর ক্লিনিক, বীজ সংরক্ষণ প্রযুক্তি, ভাসমান বেডে সবজি উৎপাদন প্রযুক্তি, নিরাপদ ফসল উৎপাদন প্রযুক্তি, আদর্শ বসতবাড়ি খামারজাত সার উৎপাদন প্রযুক্তি, ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রযুক্তি, পাহাড়ি জমি চাষাবাদ প্রযুক্তি প্রভৃতি প্রদর্শনী স্টল মেলায় স্থান পেয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com