রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

বামজোটের অবরোধে শাহবাগে যান চলাচল বন্ধ

তরফ নিউজ ডেস্ক : গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক বাম জোটের ডাকা দেশব্যাপী অর্ধদিবস হরতালের সমর্থনে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে প্রগতিশীল ছাত্রজোট। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার সকাল ৭টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের করে তারা। মিছিলটি শাহবাগ থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যায়। পরে সায়েন্স ল্যাবরেটরি হয়ে আবারও শাহবাগ মোড়ে ফেরে মিছিল।

শাহবাগে অবস্থান নিয়ে রাস্তায় বসে যায় সংগঠনটির নেতাকর্মীরা। এতে টিএসসি, সায়েন্স ল্যাবরেটরি, কারওয়ানবাজার, মৎস্য ভবন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা এসব রোডে এমনকি মোটরসাইকেল ও রিকসাও চলাচল করতে দিচ্ছে না।

পতাকাবাহী সরকারি একটি গাড়িও আটকে দেয় সংগঠনটির নেতাকর্মীরা। তবে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা দিচ্ছে না হরতালকারীরা।

গ্যাসের দাম বৃদ্ধি প্রত্যাহার ও শিক্ষাখাতে বাজেট ২৫ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। শাহবাগ মোড়ে পুলিশ তাদের পাশেই অবস্থান নিয়েছে।  সেখানে পুলিশের সাঁজোয়া যান রয়েছে।

প্রগতিশীল ছাত্রজোটের সভাপতি ইমরান হাবিব বলেন, শুধু এটা আমাদের দাবি নয়, পুরো বাংলাদেশের নাগরিকের দাবি। ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলন চলবে।  বেলা ২টা পর্যন্ত তারা শাহবাগে অবস্থান করবেন বলেও জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com