রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : নবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পূর্ব ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের মৃত আবাছ মিয়ার ছেলে অনু মিয়া ও তাজুদ মিয়া। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সূত্রে জানা যায়, ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে এলেমান মিয়ার সাথে দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। গত শুক্রবার সকাল ৫টার সময় একই গ্রামের প্রতিবেশী মৃত আবাছ মিয়ার ছেলে অনু মিয়া ও তাজুদ মিয়া সহ আরো অনেকে পূর্ব পরিকল্পিত ভাবে এলেমান মিয়ার বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীতে প্রবেশ করে ঘরের দেয়াল, দরজা, জানালা সহ আসবাব পত্র ভাঙ্গচুর করে। বাড়ীতে থাকা নতুন ঘর তৈরীর জন্য ক্রয় করা সিমেন্ট, রড, টিন, ইট, আসবাব তৈরির কাঠ ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় এলেমান মিয়ার বাদী হয়ে গত শুক্রবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে নবীগঞ্জ থানার এসআই শামছুল ইসলাম একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে  অনু মিয়া ও তাজুদ মিয়াকে গত শনিবারে গ্রেফতার করেন। পরে গতকাল রবিবারে তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com