রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সায়হাম গ্রুপের কারখানা পরিদর্শনে মার্কিন কাঁচা তুলা প্রতিনিধি দল হস্তান্তরের আগেই হেলে পড়েছে গাদিশাল প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন যুক্তরাজ্য যুবদলের কমিটি গঠন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহুবলের ইমাদ উদ্দিন সরকার বাহুবল প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন: সভাপতি আব্দাল, সাধারণ সম্পাদক শাহজাহান বাহুবল হাসপাতালে সামনেই বর্জ্যের স্তূপ, পুকুরে কচুরিপানা- ডেঙ্গুর শঙ্কা চুনারুঘাটে সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন গ্রেপ্তার ১৩ বছর পর বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন, ১০ পদে ২৩ প্রার্থীর লড়াই প্রধানমন্ত্রী দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চান: এমপি ফয়সল চুনারুঘাট মিডিয়া এসোসিয়েটের নতুন কমিটি গঠন ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতিসহ ৬ দফা দাবি চা শ্রমিকদের

বাহুবলের মাজু সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন বাহুবলের কৃতি সন্তান শেখ মোহাম্মদ মাজু মিয়া। রোববার (০৭ জুলাই) এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) সলিসিটর জেসমিন আরা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

প্রজ্ঞাপনে ১০৫ জন আইনজীবিকে এ পদে নিয়োগ দেয়া হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয়, ২০১৭ সালের ১২ জুন নিয়োগ পাওয়া ২৭ জন, ১৯ অক্টোবর নিয়োগ পাওয়া ২৫ জন সহকারী অ্যাটর্নি জেনারেল স্বপদে বহাল থাকবেন। এর পরবর্তী পর্যায়ে আটর্নি জেনারেলদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উলে­খ করা হয়েছে।

শেখ মোহাম্মদ মাজু মিয়া হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের খাগাউড়া গ্রামের শেখ মোহাম্মদ ফারুক মিয়ার ছেলে। তিনি ২০১০ সালের ৩০ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com