রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত

স্বপ্নের ইউরোপে যাওয়া হল না শামায়ুনের

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ): স্বপ্নের দেশ ইউরোপে যাওয়া হল না বানিয়াচং সরকারী জনাব আলী কলেজ ছাত্র শামায়ুনের। তুরস্কের সীমান্তে বরফের পাহাড়ে আটকা পড়ে করুণ মৃত্যু হয়েছে তার।

নিহত শামায়ুন বানিয়াচং সদর ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের গরীব হুসেন মহল্লার মোঃ মতলিব উল্বার ছেলে। শামায়ুন  জনাব আলী সরকারী কলেজের বিএ ৩য় বর্ষের ছাত্র ছিল।

পারিবারিক সুত্রে জানা যায়, শামায়ুন প্রায় আড়াই মাস পূর্বে ইরানে যায়। সেখানে দীর্ঘদিন অবস্থান করার পর সেখানকার দালালের মাধ্যমে স্বপ্নের দেশ ইউরোপের গ্রীস যাওয়ার জন্য পাড়ি জমায় শামায়ুন।

এ সময় তার সাথে আরো প্রায় ২৫/৩০জন ছিল। এক পর্যায়ে গত সোমবার তুরস্কের সীমান্তে পৌঁছার পর সাগরপাড়ে বরফ ধ্বসে প্রাণ হারায় শামায়ুন। সেখানকার তার সহপাঠিরা পরিবারে এ খবর পৌছালে শামায়ুনের মা-বাবা, আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবসহ পরিচিতজনরা বাকরূদ্ধ হয়ে পড়েছেন।

শামায়ুনের এই অকস্মাৎ মৃত্যুর খবর শুনে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আশেপাশের অনেক মানুষ তার পরিবারকে সান্তনা দিতে ছুটে আসে তার বাড়িতে। পরিবারের সদস্যদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে উঠছে। কয়েজকন এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানায়, শামায়ুন খুবই নম্র,ভদ্র ও ভাল ছেলে হিসেবে এলাকায় পরিচিতি ছিল।

উল্লেখ্য, ইতিপূর্বে শামায়ুন আরো একবার তুরস্ক সীমান্ত  ইউরোপের পথ থেকে যেতে না পেরে ফেরত আসে। নিহত শামায়ুনের অন্য এক ভাই বর্তমানে ইউরোপের দেশ  ফ্রান্সে অবস্থান করছেন। নিহত শামায়ুনের মৃতদেহ দেশে আনা হবে কিনা পরিবার এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com