বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স পুটিজুরী ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার পুরোনো ভিডিও কেন্দ্র করে মাজার ভাঙচুর-অগ্নিসংযোগ, পীরকে কুপিয়ে হত্যা

হবিগঞ্জে মিষ্টি কিং সহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ শহরে মিষ্ট কিং এ ভোক্তা অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ শহরের পৌর এলাকায় অভিযান চালিয়ে মিষ্টি কিং সহ ৪ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

একই সাথে শহরের সেলুন ব্যবসায়ীদেরকে সেবাগ্রহীতাদেরকে হয়রানি না করতে অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে পণ্যের গায়ে মূল্য লেখা না থাকায় শহরের ডাকঘর এলাকার মিষ্টি কিং এন্ড সুইটসকে ৩ হাজার টাকা ও আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় মাধবী মেডিসিন সেন্টারকে মেয়াদউত্তীর্ণ ঔষুধ বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে ও মিষ্টির পেকেটের ওজন ২ শ গ্রামের অধিক হওয়ায় ধুলিয়াখাল বাইপাস পয়েন্টের দাওয়াত হোটেলকে আরো ২ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন হবিগঞ্জ জেলা পুলিশের একটি টিম।

এসময় তিনি হবিগঞ্জের সেলুন ব্যবসায়ীদেরকে সেবার মূল্য তালিকা প্রদর্শনের জন্য কঠোর নির্দেশ দেন।

তিনি বলেন, আগামী ৭ দিনের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন না করলে সেলুনগুলোর বিরুদ্ধে লাগাতর অভিযান পরিচালিত হবে।

অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com