শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জিরার ট্রাক আটকে চাঁদা দাবি, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২ চুনারুঘাটে মাকে পেটানোর দায়ে ছেলের কারাদণ্ড চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত বাহুবলে আদর্শ মিষ্টি ঘরকে লাখ টাকা জরিমানা অলস পড়ে আছে ৪৯ কোটি টাকার বাল্লা স্থলবন্দর চুনারুঘাটে ইউনিটি এসএসসি ৯৫ গ্রুপের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন চুনারুঘাট দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত চুনারুঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত বাহুবলে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়াতে ‘স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত চুনারুঘাটে শ্রমজীবী মানুষের সেবায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

মাধবপুরে দেশীয় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা : মাধবপুররে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে দেশিয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের জানু মিয়ার ছেলে হায়দর ওরফে আইদুর ডাকাত (৩২) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২২)।

মাধবপুর থানার পরিদর্শক তদন্ত মো. কামরুজ্জামান জানান, রাত আড়াইটার দিকে উল্লেখিত স্থানে ১৮/২০জনের একটি সশস্ত্র ডাকাতদল সমবেত হয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। মাধবপুর থানার এসআই আজিজুর রহমান নাইম, কামরুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে গ্রেপ্তার করা। এ সময় ঘটনাস্থল থেকে একটি রামদা, একটি ছোড়া ও একটি গাছ কাটার করাত জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com