রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বিশ্ব সূফী সংস্থার আলোচনা সভা, কমিটি গঠন প্রতিকূলতা জয় করে সাফল্যের আলো ছড়াচ্ছে জাহানারা চৌধুরী উইমেন্স কলেজ চুনারুঘাট পাইলট বালিকা বিদ্যালয়ে পৌর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি চুনারুঘাটে ৬১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪ প্রধান শিক্ষক আইয়ূব আলীকে অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুমতি ছাড়াই মেলার আয়োজন, ১৩ ব্যবসায়ীকে জরিমানা চুনারুঘাটে খুশি বেকারিকে জরিমানা কাদাপানিতে বন্দিজীবন, চুনারুঘাটে চার গ্রামের মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই! ওমানের মাসকাটে ১৬ দিন ধরে নিখোঁজ চুনারুঘাটের রিফাত, সন্তানের অপেক্ষায় কাঁদছেন মা চুনারুঘাটে দেখা মিলল বিরল সৌন্দর্যের কুটুম পাখি, উদ্ধার করে অবমুক্ত

ছেলে আদালতে জবানবন্দী দেওয়ায় বাবাকে পুড়িয়ে মারার হুমকি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মোবাইল চুরির মামলায় ছেলে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করায় বাবাকে পেট্র্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার সন্ধ্যা ৬ টায় বকশীগঞ্জ পৌর শহরের সর্দারপাড়া গ্রামে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করেন নিলক্ষিয়া ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের রুকন মিয়া।

সাংবাদিক সম্মেলনে রুকন মিয়া জানান, নিলক্ষিয়া বাজারে একটি মোবাইলের দোকানে মোবাইল চুরির ঘটনায় গত ২৭ আগস্ট তার ছেলে রবিন মিয়া (১৯) কে পুলিশ গ্রেপ্তার করে জামালপুর আদালতে পাঠায়। রবিন মিয়া আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে বলেন এই চুরির সাথে স্থানীয় পুড়া বাড়ির সালাম মাস্টারের ছেলে ছালেহ আহাম্মেদ ময়না (৪২) জড়িত রয়েছেন।

রবিন মিয়ার জবানবন্দীর উপর ভিত্তি করে বকশীগঞ্জ থানা পুলিশ ৩ সেপ্টেম্বর ছালেহ আহাম্মেদ ময়নাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। ছেলে রবিন মিয়া ১৬৪ ধারায় জবানবন্দী প্রদানের ঘটনায় ক্ষুব্ধ হয় ছালেহ আহাম্মেদ ময়নার পরিবার। একারণে রবিনের বাবা রুকন মিয়াকে শনিবার বিকালে প্রকাশ্যে হুমকি ধামকি প্রদান করেন ময়নার ভাই, খোকা মিয়া ও ময়নার স্ত্রী আমেনা বেগম।

হুমকি দেওয়ার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রোববার বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন রবিনের বাবা রুকন মিয়া ।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, আমার পরিবারের কিছু হলে ময়নার পরিবার দায়ী থাকবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com