রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

ফিলিপাইনে ট্রাক দুর্ঘটনায় ১৯ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের পার্বত্য উত্তরাঞ্চলে ট্রাক দুর্ঘটনায় ১৯ কৃষক নিহত হয়েছেন। কৃষকরা ট্রাকটিতে ধান বীজের বস্তা বহন করছিল।এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর গিরিখাতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। শুক্রবার পুলিশ একথা জানায়। খবর এএফপি’র।

খবরে বলা হয়, বৃহস্পতিবার রাতে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এসব কৃষক দুর্ঘটনার শিকার হন। তারা ফিলিপাইনের কোনোর শহর থেকে সরকারের ভর্তুকি দেয়া ধান বীজ নিয়ে বাড়ি ফিরছিলেন। দেশটির বিপজ্জনক সড়কে এটি সর্বশেষ ভয়াবহ দুর্ঘটনা।

পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারালে এটি উল্টে ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়। এসময় ট্রাকটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।

স্থানীয় পুলিশ কর্মকর্তা ম্যানুয়েল কানিপাস এএফপি’কে বলেন, ট্রাকটি রাস্তায় ঢাল বেয়ে উপরে ওঠার সময় পেছন দিকে উল্টে যায়। এতে যাত্রীদের অনেকে চাপা পড়ে নিহত হন।

তিনি আরো জানান, এ দুর্ঘটনায় আরো ২০ জন আহত হয়েছে। তবে তারা শঙ্কামুক্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com