সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাহুবলে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেলেন ২৪ ভূমি মালিক সাহিত্য-সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭তম বর্ষ উদযাপন চুনারুঘাটে ‘মেয়র মোহাম্মদ আলী স্মৃতি’ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৩ অক্টোবর অযত্ন-অবহেলায় ফয়জাবাদ বধ্যভূমি, রাতে মাদকসেবীদের আড্ডা ডিসিপি হাই স্কুলে শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন নাজিম উদ্দিন শামসু চুনারুঘাটে সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা চুনারুঘাটে দুই দিনব্যাপী ‘বৈচিত্র্যের উৎসব’, আসছেন যারা বিজিবি অভিযানে সোয়া ৭ লাখ টাকার ভারতীয় গরু ও মদ জব্দ বাহুবলে ২ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ, ১ লাখ টাকা জরিমানা

বানিয়াচংয়ে জামায়াতের সাবেক আমির আটক

রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং (হবিগঞ্জ) : বানিয়াচং উপজেলা জামায়াত ইসলামীর নেতা ডা: আব্দুল হান্নান আরজুকে আটক করেছে ডিবি পুলিশ ।

সোমবার (৩ ডিসেম্বর) রাত দুইটার দিকে ডিবি’র ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা নেতৃত্বে একদল ডিবি পুলিশ জাতুকর্ণপাড়া (নাগের) বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ডা: আব্দুল হান্নান আরজু উপজেলা জামায়াতের সাবেক আমির ছিলেন। বানিয়াচং ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান জানান, তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ আছে তা আমার জানা নাই। কি কারণে ডিবি পুলিশ তাকে আটক করেছে তা বলতে পারছিনা।

এ বিষয়ে হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ সোহেল রানার সাথে কথা হলে তিনি আটকের সত্যতা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com