বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বেহাল বিহারীপুর সড়ক, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বাহুবলে পূর্ব বিরোধে দফায় দফায় সংঘর্ষ, নিহত ২ আহত ৪০ সাতছড়ি বনে গাছ চুরি,সংবাদ প্রকাশের পর তদন্ত শুরু বিভাগীয় পর্যায়ে চুনারুঘাট ডিসিপি হাই স্কুলের খুদে বিজ্ঞানীদের চমক সাতছ‌ড়ি‌ জাতীয় উদ‌্যান থে‌কে সেগুনগাছ চু‌রি DEMON 71 এর আবারো চমক, বিভাগীয় বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন স্বর্ণপদক জয় করে আন্তর্জাতিক মঞ্চে যাচ্ছে বাহুবলের “DEMON 71” টিম অ্যাম্বুলেন্স গ্যারেজবন্দি, চালক সংকটে সচল কর্মকর্তার গাড়ি বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে একটি শাটার বিকল, দেড় মাস গ্যারেজবন্দি বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্স

আবারও সিলেটে আন্দ্রে ফ্লেচার

ক্রীড়া ডেস্ক : বঙ্গবন্ধু বিপিএলে মাঠ মাতাতে আসছেন ওয়েস্ট ইন্ডিজের টপঅর্ডার ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার। তাকে দল ভিড়িয়েছে সিলেট থান্ডার। আরেক উইন্ডিজ তারকা শেলডন কটরেল জাতীয় দলে ব্যস্ত সময় কাটাচ্ছেন ভারত সফরে। তার জায়গায় টেনে আনা হয়েছে ফ্লেচারকে।

বিদেশি কোটায় সিলেটের দলে আগেই আসেন উইন্ডিজের শেরফেইন রাদারফোর্ড এবং জনসন চার্লস। শ্রীলঙ্কান জীবন মেন্ডিসের সঙ্গে জায়গা পেয়েছেন আফগান তারকা শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক। পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির পর সবশেষ যুক্ত হলেন আরেক উইন্ডিজ তারকা আন্দ্রে ফ্লেচার।

গতবারও সিলেটের দলে খেলেছেন ফ্লেচার। তার আগে খেলেছেন খুলনা টাইটান্সের জার্সিতে। কদিন আগে আবুধাবিতে খেলেছেন বাংলা টাইগার্স এর জার্সিতে। ১৭৫ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ১১৫.২৫ স্ট্রাইকরেটে আছে ২৫টি ফিফটির ইনিংস। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে রান করেছেন ৪৩৬৭।

এবার সিলেটের কোচ হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার হার্ডহিটার সাবেক ব্যাটসম্যান হার্সেল গিবসকে। এছাড়া, দলটির প্রধান পরামর্শক হিসেবে থাকছেন কোচ সারোয়ার ইমরান।

সিলেট থান্ডার স্কোয়াড:
দেশি ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন, রুয়েল মিয়া।
বিদেশি ক্রিকেটার: শেরফেইন রাদারফোর্ড, শফিকউল্লাহ শাফাক, নাভিন-উল-হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস, মোহাম্মদ সামি এবং আন্দ্রে ফ্লেচার।

দয়া করে নিউজটি শেয়ার করুন

ওয়েবসাইটের কোন কনটেন্ট অনুমতি ব্যতিত কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design & Developed BY ThemesBazar.Com